শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় হাতছাড়া মায়ামির

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

দুইবার এগিয়েও জয় দিয়ে ম্যাচের শেষটা করতে পারল না ইন্টার মায়ামি। লিওনেল মেসির অ্যাসিস্টে শুরুতেই এগিয়ে যাওয়ার পর লুইস সুয়ারেজের গোলে আবারও লিড নেয় দলটি। কিন্তু শেষ বাঁশি বাজার মাত্র কয়েক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে আটলান্টা ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রিল এমবোলো। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়।

2026-09-06T11:52:11+06:00
2026-09-06T11:52:11+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় হাতছাড়া মায়ামির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ এএম 
শেষ মুহূর্তের পেনাল্টিতে জয় হাতছাড়া মায়ামির
দুইবার এগিয়েও জয় দিয়ে ম্যাচের শেষটা করতে পারল না ইন্টার মায়ামি। লিওনেল মেসির অ্যাসিস্টে শুরুতেই এগিয়ে যাওয়ার পর লুইস সুয়ারেজের গোলে আবারও লিড নেয় দলটি। কিন্তু শেষ বাঁশি বাজার মাত্র কয়েক মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে আটলান্টা ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রিল এমবোলো। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়।

আজ রোববার ভোরে মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয় মায়ামি।

নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকেরা। ম্যাচের ৩২ মিনিটে মেসির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো।

তবে মায়ামির সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পর মিগেল আলমিরনের গোলে ম্যাচে সমতা ফেরায় আটলান্টা। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও এগিয়ে যায় মায়ামি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। তার গোলে বিরতির আগেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল।

দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখার পাশাপাশি ব্যবধান বাড়ানোর চেষ্টা করে মায়ামি। গোল না পেলেও আক্রমণে সক্রিয় ছিলেন মেসি। তবে ম্যাচের শেষ দিকে এসে নাটকীয়ভাবে বদলে যায় পরিস্থিতি।

৮৭ মিনিটে পেনাল্টি পায় আটলান্টা ইউনাইটেড। স্পট কিক থেকে গোল করে মায়ামির জয় আটকে দেন ব্রিল এমবোলো। এরপর বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

মেসি নিজে গোলের দেখা না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন। এর আগের ম্যাচে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টাইন তারকা। মন্ট্রিয়ালের বিপক্ষে চার গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছিলেন তিনি।

এই ড্রয়ের পর ২৩ ম্যাচে ইন্টার মায়ামির সংগ্রহ ৪৩ পয়েন্ট। ইস্টার্ন কনফারেন্সের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেসির দল। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল এফসি।

জ/রা

  বিষয়:   ইন্টার মায়ামি  লিওনেল মেসি 

Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]