জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-08-30T03:54:56+06:00
2026-08-30T03:54:56+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
কোয়াবের ১৬ সদস্যের নতুন উপদেষ্টা পরিষদ গঠন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:৫৪ এএম 
সংগৃহীত ছবি
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-কে নতুনভাবে সাজানো হয়েছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হয়েছে সংগঠনটির উপদেষ্টা পরিষদ। শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের এই পরিষদের নাম প্রকাশ করেছে কোয়াব।

উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন বাংলাদেশের চার সাবেক অধিনায়ক-খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, সালমা খাতুন ও শাহরিয়ার নাফীস।

এ ছাড়া উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও আনিসুল হাকিম।

কোয়াব জানিয়েছে, ক্রিকেটারদের কল্যাণ, অধিকার, সুস্থতা এবং দেশের ক্রিকেট সংস্কৃতির উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

এদিকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতেও নতুন তিনজনকে যুক্ত করা হয়েছে। মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানা কোয়াবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে কোয়াব। সংগঠনটির আশা, নতুন উপদেষ্টাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরামর্শ ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সহায়তা করবে।





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]