স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-29T19:41:05+06:00
2026-08-29T19:41:05+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
বিপিএলের কাঠামো পরিবর্তন না হলে অংশ নেবে না ঢাকা ক্যাপিটালস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম 
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করে টুর্নামেন্টের কাঠামো নতুন করে সাজানোর যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাতে আপত্তি নেই ঢাকা ক্যাপিটালসের। বরং ভবিষ্যতে আরও গোছানো ও কার্যকর বিপিএল আয়োজনের জন্য বোর্ডকে প্রয়োজনীয় সময় দিতে রাজি ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার (২৯ আগস্ট) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ। বৈঠক শেষে ফ্র্যাঞ্চাইজিটির সিইও আতিক ফাহাদ জানান, আগের দুই আসরের মতো করে বিপিএল আয়োজন করা হলে তারা আর অংশ নিতে চান না।

আতিক ফাহাদ বলেন, বিসিবি বলেছে বিপিএলের নতুন মডেল তৈরি করে কমপক্ষে চার পাঁচ মাস আমাদের সময় দেওয়া হবে। যাতে করে আমরা উনাদের ক্রাইটেরিয়া ফুল ফিল করতে পারি। শেষ দুই বছরে যেভাবে বিপিএল হয়েছে এবারও সেভাবে হলে আমরা থাকব না। কারণ, গালি আমরা বেশি খাই।

তিনি জানান, নতুন কাঠামোতে বিপিএল আয়োজন করা হলে ঢাকা ক্যাপিটালস আবারও টুর্নামেন্টে থাকতে আগ্রহী। এ ক্ষেত্রে বিসিবি সভাপতির পরিকল্পনাকে সমর্থন করে প্রয়োজনীয় সময় দিতেও প্রস্তুত তারা।

ঢাকা ক্যাপিটালসের সিইও বলেন, বিপিএলে নতুন মডেল এলে আমরা থাকতে চাইব। বিসিবি প্রেসিডেন্ট বলেছেন বিপিএল অবশ্যই হবে, তবে সময় চাচ্ছেন। বিপিএলের মান বাড়াতে তামিম ভাই ভালো একটা মডেল করতে চাচ্ছেন। ওনাকে আমরা সময় দিতে রাজি।

বিপিএলের সাম্প্রতিক আয়োজন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা সমস্যার অভিযোগ রয়েছে। পারিশ্রমিক, পৃষ্ঠপোষকতা ও টুর্নামেন্ট পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে জটিলতা কাটিয়ে ভবিষ্যতে একটি টেকসই মডেল দাঁড় করানোর লক্ষ্যেই বিসিবি এবার সময় নিতে চাইছে। 

ঢাকা ক্যাপিটালসও মনে করছে, আগের কাঠামোতে দ্রুত আয়োজনের চেয়ে নতুন মডেল তৈরি করে প্রতিযোগিতাটি ফিরিয়ে আনা বেশি কার্যকর হবে।

জ/বা




  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  বিপিএল  ঢাকা ক্যাপিটালস 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]