লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-08-18T13:34:40+06:00
2026-08-18T13:34:40+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
ক্রিয়েটিনিন বাড়লে কোন খাবার খাবেন, কোনগুলো এড়াবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৩৪ পিএম 
রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়া কিডনির কার্যকারিতা কমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। পেশি থেকে তৈরি হওয়া বর্জ্য পদার্থ কিডনি ঠিকমতো ছেঁকে শরীর থেকে বের করতে না পারলে রক্তে ক্রিয়েটিনিন জমতে শুরু করে। কিডনিতে সংক্রমণসহ বিভিন্ন কারণেও এর মাত্রা বাড়তে পারে।

অতিরিক্ত প্রোটিন গ্রহণেও শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বাড়তে পারে। এ ছাড়া ননস্টেরয়ডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি (NSAID) শ্রেণির কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও কখনো কখনো ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। তাই কিডনির জটিলতা থাকলে খাবারের বিষয়ে সচেতন থাকার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ক্রিয়েটিনিন কমাতে কী খাবেন

ফাইবারসমৃদ্ধ খাবার : গবেষণায় ফাইবারসমৃদ্ধ খাবার গ্রহণের সঙ্গে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কমার সম্পর্ক পাওয়া গেছে। এ কারণে ফল, সবজি ও দানাশস্য খাদ্যতালিকায় রাখা যেতে পারে। কম পটাশিয়ামযুক্ত ফলের মধ্যে আপেল, পেঁপে ও নাশপাতি অল্প পরিমাণে খাওয়া যেতে পারে।

প্রোটিন পরিমিত রাখা : অতিরিক্ত প্রোটিন গ্রহণে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। বিশেষ করে রান্না করা রেড মিট ক্রিয়েটিনিনের মাত্রা বাড়াতে পারে বলে নিউজ১৮-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রান্নার তাপে মাংসে থাকা ক্রিয়েটিন ক্রিয়েটিনিনে পরিণত হতে পারে। তাই অতিরিক্ত মাংসের পরিবর্তে সবজির স্যুপ, স্ট্যু বা ডালের স্যুপ খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

পর্যাপ্ত পানি পান : ডিহাইড্রেশনের কারণেও রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। তবে কিডনির রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে অতিরিক্ত পানি পান করাও উপযুক্ত নাও হতে পারে। তাই প্রতিদিন কতটুকু পানি এবং কোন সময়ে পান করা উচিত, তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা প্রয়োজন।

সোডিয়াম কমানো : অতিরিক্ত লবণযুক্ত খাবার রক্তচাপ বাড়াতে পারে, যা কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। প্রক্রিয়াজাত খাবারে উচ্চ মাত্রায় সোডিয়াম ও ফসফরাস থাকতে পারে। তাই কিডনি সুস্থ রাখতে এ ধরনের খাবার এড়িয়ে চলা ভালো।

কোন খাবার এড়িয়ে চলবেন

ক্রিয়েটিনিনের মাত্রা বেশি থাকলে আলু, টমেটো, ক্যানড খাবার, দুগ্ধজাত খাবার, কলা, কমলালেবু, আচার, প্রক্রিয়াজাত মাংস ও ব্রাউন রাইসের মতো কিছু খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। রেড মিটও খাদ্যতালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।

তবে কিডনি রোগীর ক্ষেত্রে কোন খাবার কতটা পরিমাণে খাওয়া যাবে, তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কিডনির কার্যকারিতা, রক্তে পটাশিয়াম-ফসফরাসের মাত্রা এবং অন্যান্য শারীরিক অবস্থার ওপর খাদ্যতালিকা নির্ভর করে। তাই নিজে থেকে কোনো খাবার পুরোপুরি বাদ না দিয়ে চিকিৎসক বা নিবন্ধিত পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন

ধূমপান কিডনি রোগের ঝুঁকি বাড়াতে পারে। একইভাবে অতিরিক্ত মদ্যপানের সঙ্গেও কিডনির অসুস্থতার ঝুঁকি বাড়ার সম্পর্ক রয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। তাই কিডনি ভালো রাখতে ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]