প্রতীকীভাবে ‘৩৬ জুলাই’ হিসেবে পরিচিত ৫ আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এদিন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্টের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।
আজ বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা লিখেছেন, আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অসংখ্য নেটিজেন পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করেন। সংক্ষিপ্ত হলেও তিশার এই বার্তা বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে।
প্রসঙ্গত, গণ-অভ্যুত্থানের আগে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ওই চরিত্রে অভিনয়ের পর অনেকেই তাকে ‘পর্দার বঙ্গমাতা’ হিসেবে উল্লেখ করেন। পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনার মুখেও পড়েন।
তবে এসব বিতর্কের বাইরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের মতামত ও অবস্থান তুলে ধরেন এই অভিনেত্রী। ৫ আগস্ট উপলক্ষে দেওয়া তার সর্বশেষ শুভেচ্ছাবার্তাও প্রকাশের পর নতুন করে নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।
জ/শা