স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-03T13:09:22+06:00
2026-08-03T13:09:22+06:00
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
খেলাধুলা
চিকিৎসা শেষে দেশে ফিরলেন নাহিদ রানা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:০৯ পিএম 
চোটের চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে না থাকলেও উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল।

জানা গেছে, নাহিদের পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় লাগতে পারে। প্রথমে দেশে তার পুনর্বাসন চললেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় নেওয়া হয়। চিকিৎসা শেষে সোমবার রাতে দেশে ফেরেন এই তরুণ পেসার।

বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদ সাইড স্ট্রেইনের সমস্যায় নয়, বরং দীর্ঘদিন ধরে দুই পায়ের শিনবোন (টিবিয়া)–সংক্রান্ত ক্রনিক সমস্যায় ভুগছেন। এ কারণে তিনি নিয়মিত ব্যথা অনুভব করেন। অস্ট্রেলিয়ায় চিকিৎসকদের কাছ থেকে এ বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ নিয়েছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী পুনর্বাসন ও চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। তবে আগের তুলনায় নাহিদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে চোট কাটিয়ে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশে জায়গা পেতে পারেন তিনি।

জ/উ






Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]