ফেসবুকে ‘ঢাকা দখলের’ পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-02T13:37:17+06:00
2026-11-02T13:37:17+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ফেসবুকে ‘ঢাকা দখলের’ পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ১:৩৭ পিএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
ফেসবুকে ‘ঢাকা দখলের’ পোস্ট, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আসাদ মোল্লাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

আজ সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।

এর আগে শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে আসাদ মোল্লাকে আটক করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত ৩১ অক্টোবর ফেসবুকে আওয়ামী লীগের ‘ঢাকা দখল’ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়। আসাদ মোল্লা উপজেলার তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।

ওসি মো. রকিবুল ইসলাম বলেন, আসাদ মোল্লার বিরুদ্ধে পুরোনো একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত