ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আটক

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

2026-11-02T10:47:58+06:00
2026-11-02T10:47:58+06:00
সোমবার ● ২ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ফেসবুকে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আটক
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৪৭ এএম | ২ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে অভিযান চালিয়ে রাজিবকে হেফাজতে নেওয়া হয়। উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বাড়িটি প্যারাগন মাঠ এলাকায় অবস্থিত।

পুলিশের দেওয়া তথ্যে রাজিবের বর্তমান ঠিকানা হিসেবে ওই বাড়ির উল্লেখ রয়েছে। তাঁর স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ড।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর রাজিব চন্দ্র দাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই গাড়িতে আগুন দেওয়ার বিষয়ে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন বলে অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টের সূত্র ধরে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত