ফেসবুক-সংবাদপত্রের স্বাধীনতার সুযোগে মিথ্যাচার চলছে: মঈন খান

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-27T08:18:51+06:00
2026-09-27T08:18:51+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
ফেসবুক-সংবাদপত্রের স্বাধীনতার সুযোগে মিথ্যাচার চলছে: মঈন খান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ এএম 
সংগৃহীত ছবি
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার ও মিথ্যাচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সংবাদপত্রের স্বাধীনতার অপব্যবহার করে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। তাঁর দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে, কোনো ‘ভুয়া ভোটে’ নয়।

তিনি বলেন, গুটিকয়েক ব্যক্তি মিথ্যা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুযোগ ব্যবহার করে মিথ্যাচার করবে-এটি হতে দেওয়া যাবে না।

মন্ত্রী আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; আইনের শাসনে বিশ্বাস করে। তাঁর ভাষ্য, যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ স্থানীয় নেতারা।

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]