আ.লীগ-বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-27T13:10:08+06:00
2026-09-27T13:10:08+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
আ.লীগ-বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:১০ পিএম 
সংগৃহীত ছবি
আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই, হাসিনা আর তারেকের রাজনীতিও একই পুরোনো ক্ষমতার কাঠামোর দুই রূপ। নাম আলাদা, প্রতীক আলাদা; কিন্তু সংস্কারের প্রশ্নে অনীহা আর দলকে পারিবারিক প্রভাবের বলয়ে রাখার সংস্কৃতি একই।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ কোনো পরিবার, দল বা গোষ্ঠীর জমিদারি নয়। জুলুম, দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও পারিবারিক রাজনৈতিক আধিপত্যের এই পুরোনো কাঠামো ভেঙে জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]