জাম্বুরার খোসা দিয়ে মোরব্বা বানাবেন যেভাবে

জবাবদিহি ডেস্ক

লাইফ স্টাইল

জাম্বুরার খোসা দিয়েও ডেজার্ট বা মোরব্বা তৈরি করা যায়? উত্তর- হ্যাঁ, সঠিক রেসিপি জানলে জাম্বুরার খোসা দিয়েও মোরব্বা বানানো যায়। অল্প পরিশ্রমে, স্বল্প সময়ে ঘরেই মোরব্বা বানানোর রেসিপি দিয়েছেন মিথিলা ফারজানা লোপা। যেভাবে জাম্বুরার খোসা দিয়ে বানাবেন মোরব্বা-

2026-09-23T19:00:09+06:00
2026-09-23T19:00:09+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
জাম্বুরার খোসা দিয়ে মোরব্বা বানাবেন যেভাবে
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০০ পিএম 
সংগৃহীত ছবি
জাম্বুরার খোসা দিয়েও ডেজার্ট বা মোরব্বা তৈরি করা যায়? উত্তর- হ্যাঁ, সঠিক রেসিপি জানলে জাম্বুরার খোসা দিয়েও মোরব্বা বানানো যায়। অল্প পরিশ্রমে, স্বল্প সময়ে ঘরেই মোরব্বা বানানোর রেসিপি দিয়েছেন মিথিলা ফারজানা লোপা। যেভাবে জাম্বুরার খোসা দিয়ে বানাবেন মোরব্বা-

উপকরণ: ১টি পাকা জাম্বুরা, কয়েকটি খেজুর গাছের কাঁটা অথবা কাটা চামচ, ১ কাপ দুধ, ২ কাপ চিনি, ৩টি এলাচ, ১ টুকরো দারুচিনি, ১টি তেজপাতা ও পরিমাণমতো পানি। 

প্রস্তুত প্রণালি: প্রথমে জাম্বুরা থেকে খোসা ছাড়িয়ে নিন। এরপর পিস পিস করে খোসাগুলো কাটুন। খোসার ওপরের সবুজ অংশ ভালোভাবে কেঁটে ফেলে শুধু ভেতরে গোলাপি মোটা অংশটি নিন। 

এরপর একটি প্লেটে পিস করা জাম্বুরার খোসা নিয়ে খেজুর কাঁটা বা কাঁটা চামচ দিয়ে হালকা হাতে এপিঠ-ওপিঠ করে কেঁচে নিন। এভাবে পুরো খোসাকে চারপাশ কেঁচে নিতে হবে। প্রথমে কাজটা ধীরে ধীরে করলেও পরে পুরোটা খোসা জোরে এপাশ ওপাশ করে কেঁচে নিন।

এরপর খোসাগুলোকে পানিতে ভিজিয়ে চেপে চেপে ধুয়ে কয়েকবার পানি বদলে  নিন। এবার একটি পাত্রে ২ গ্লাস পানি দিয়ে তাতে এক কাপ তরল দুধ দিন। তার মধ্যে পানি ঝরিয়ে রাখা জাম্বুরার খোসাগুলো দিন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে দশ মিনিট জ্বাল দিন। হয়ে গেলে ঠান্ডা করুন। খোসাগুলো পানি থেকে উঠিয়ে ভালোভাবে চেপে পানি ঝরিয়ে নিন।

এবার পাত্রে ১ গ্লাস পানি নিন। তাতে চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে চুলায় জ্বাল দিন। বলক উঠলে জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন। খোসাগুলো চিনির সিরা শুষে নিলে চুলার জ্বাল কমিয়ে ফেলুন। এবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে শুকনা শুকনা করে তৈরি করে নিন জাম্বুরার খোসার মোরব্বা।


জ/বা




  বিষয়:   লাইফ স্টাইল  জাম্বুরা  মোরব্বা 



Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]