চোট কাটিয়ে ডার্বিতে ফিরতে মরিয়া আলভারেজ

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-19T08:29:56+06:00
2026-09-19T08:29:56+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
চোট কাটিয়ে ডার্বিতে ফিরতে মরিয়া আলভারেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ এএম 
সংগৃহীত ছবি
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দ্রুত ফিট হয়ে মাঠে ফেরার চেষ্টা আরও জোরদার করেছেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর এখন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আলভারেজের লক্ষ্য একটাই-মাদ্রিদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামা এবং স্বাভাবিক ছন্দে ফেরা। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’র তথ্য অনুযায়ী, ডার্বিকে সামনে রেখে সাম্প্রতিক দিনগুলোতে ব্যক্তিগত অনুশীলনের মাত্রা বাড়িয়েছেন তিনি। এমনকি কোচ দিয়েগো সিমিওনে পুরো দলকে বিশ্রাম দেওয়া দিনেও মাঠে একাই অনুশীলন করেছেন আলভারেজ।

শুক্রবার মূল দলের অনুশীলনে যোগ দেওয়ার আগে আলাদাভাবে ব্যক্তিগত সেশনও করেন তিনি। রবিবারের গুরুত্বপূর্ণ ডার্বির জন্য নিজেকে প্রস্তুত করাই তার এসব পরিশ্রমের মূল উদ্দেশ্য।

ম্যাচ যত এগিয়ে আসছে, ততই সংবাদমাধ্যমের আলোচনার বাইরে থাকার চেষ্টা করছেন আলভারেজ। সাক্ষাৎকার দেওয়া কিংবা ক্যামেরার সামনে আসার বদলে রিহ্যাব ও ফিটনেসে ফেরার কাজেই মনোযোগ দিচ্ছেন তিনি। বাইরের কোলাহল এড়িয়ে নীরবে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলভারেজের দারুণ পারফরম্যান্স, গুরুত্বপূর্ণ গোল এবং ম্যাচ জয়ে অবদানের স্মৃতি এখনো সমর্থকদের মনে রয়েছে। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তিই ডার্বির আগে তার অন্যতম বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।

‘অ্যানফিল্ডে’ লিভারপুলের বিপক্ষে চোট পাওয়ার পর এমআরআই স্ক্যানে তার চোট নিশ্চিত হয়। এরপর ওসাসুনার বিপক্ষে ম্যাচেও খেলতে পারেননি তিনি। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে জিম, ফিজিওথেরাপি এবং মাঠের অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন আলভারেজ।

তবে আলভারেজকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না আতলেতিকোর মেডিকেল টিম। পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে মাঠে না নামানোর বিষয়টিই ক্লাবের অগ্রাধিকার।

এ অবস্থায় পুরো ৯০ মিনিট খেলার মতো প্রস্তুত না থাকলেও স্কোয়াডে থাকতে মরিয়া আলভারেজ। প্রয়োজন হলে শেষ মুহূর্তে বদলি হিসেবে অল্প সময়ের জন্য মাঠে নামতেও প্রস্তুত তিনি। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বড় ম্যাচে পাওয়া সামান্য সুযোগও কাজে লাগিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করাই এখন তার প্রধান লক্ষ্য।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]