সৌদি আরবের বিভিন্ন এলাকায় আবারও ‘সম্ভাব্য বিপদ’ নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আগের সতর্কতা প্রত্যাহারের কয়েক মিনিটের মধ্যেই নতুন করে এসব সতর্কতা দেওয়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সতর্কতার আওতায় রয়েছে জাজান ও আবহা অঞ্চল। এর পাশাপাশি খামিস মুশাইত, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু গভর্নরেটেও সতর্কতা জারি করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এসব সতর্কতায় সম্ভাব্য বিপদের ধরন বা কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হচ্ছে।
গত কয়েক দিনেও জেদ্দা, তায়েফ, আবহা, জাজান ও ইয়ানবুসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।
জ/উ