গাজীপুরের নতুন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-10T15:48:59+06:00
2026-09-10T15:48:59+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গাজীপুরের নতুন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা ও পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি পুলিশের কার্যক্রমে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]