প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফরে যাবেন দীনেশ ত্রিবেদী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-07T16:01:20+06:00
2026-09-07T16:01:20+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফরে যাবেন দীনেশ ত্রিবেদী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে ভারত সফরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থনীতি ও বাণিজ্যের পাশাপাশি বাংলাদেশ-ভারতের মধ্যে পরিবেশসংক্রান্ত বিভিন্ন বিষয়েও সহযোগিতার সুযোগ রয়েছে। পরিবেশ সুরক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, ভারত দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে চায়।

বৈঠক প্রসঙ্গে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ জোরালো। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]