জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-08-28T17:14:49+06:00
2026-08-28T17:14:49+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:১৪ পিএম 
সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭০ জন।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামের সর্বশেষ পরিস্থিতির এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৭০ জনকে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৬১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জ/শা





  বিষয়:   স্বাস্থ্য  হাম  স্বাস্থ্য অধিদপ্তর  মৃত্যু  আক্রান্ত 



Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]