জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

2026-08-26T18:43:55+06:00
2026-08-26T18:43:55+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯৮
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৬:৪৩ পিএম 
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সবমিলিয়ে চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে। আজ বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিত হওয়া হামের কারণে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৫১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে দেশে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। একই সময়ে নতুন করে আরও ৭৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে, যার মাধ্যমে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৬৫১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যেই ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে নিজ নিজ ঘরে ফিরেছেন।


জ/বা




  বিষয়:   স্বাস্থ্য  স্বাস্থ্য অধিদপ্তর  হাম  আক্রান্ত  মৃত্যু 



Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]