জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-08-27T18:08:13+06:00
2026-08-27T18:08:13+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
শিক্ষা
বিবাহিতদের একাদশে আবেদন না করার নির্দেশ হলি ক্রসের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম 
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশ দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। একই সঙ্গে কলেজে পড়াশোনার সময় কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তার ভর্তি বাতিল করে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ শর্তগুলো উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টি.সি. দেওয়া হবে।’

এ ছাড়া নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়মের বিষয়ে কারও আপত্তি থাকলে তাকে আবেদন না করার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে এবার নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করবে হলি ক্রস কলেজ। এসএসসির ফলাফল এবং লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে।

বিভাগভেদে আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগে আবেদন করতে এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। একই সঙ্গে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে আবেদনের জন্য জিপিএ ৩ থেকে ৫ থাকতে হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। অন্যদিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করার সুযোগ পাবে।

আবেদন ও পরীক্ষা

আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে। আবেদনকারীদের পরবর্তী সময়ে লিখিত সিলেকশন টেস্টে অংশ নিতে হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। পরদিন ১১ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য হলি ক্রস কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]