জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-08-06T14:56:07+06:00
2026-08-06T14:56:07+06:00
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
প্রবাস
মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৫৬ পিএম 
মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করেছে। এ উপলক্ষে জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক সমাজ ও জাতীয় ঐক্যের আদর্শ পুনর্ব্যক্ত করা হয়।

গতকাল বুধবার আয়োজিত কর্মসূচি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। দূতাবাসের কাউন্সেলর রাজিব ত্রিপুরা পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। এ সময় বাংলাদেশ সরকারের নির্মিত জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানবিষয়ক দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বক্তব্যে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা জুলাই-আগস্ট আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের অবদানের কথা স্মরণ করেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষাংশে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরক্কোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন দেশের নাগরিক এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জ/উ






Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]