অনলাইন ডেস্ক

প্রবাস

2026-07-26T18:31:52+06:00
2026-07-26T18:31:52+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রবাস
প্রবাসীদের সেবা সহজ করতে দুবাই কনস্যুলেটে পুনরায় চালু কিউ ম্যানেজমেন্ট সিস্টেম
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩১ পিএম 
দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা আরও দ্রুত, সহজ ও সুশৃঙ্খলভাবে দিতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে পুনরায় চালু করা হয়েছে সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। এর ফলে এখন থেকে সেবাগ্রহীতারা প্রয়োজনীয় সেবার ধরন অনুযায়ী টোকেন সংগ্রহ করে নির্ধারিত ক্রমানুসারে সেবা নিতে পারবেন।

গত ২২ জুলাই ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুবাইয়ের বাংলাদেশ কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল বলেন, সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে প্রবাসীরা পাসপোর্টসহ সব ধরনের কনস্যুলার সেবা আরও দ্রুত, সুশৃঙ্খল ও সহজভাবে পাবেন বলে আশা করা হচ্ছে।


কনস্যুলেটে সেবা নিতে আসা প্রবাসীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সংযুক্ত আরব আমিরাতের অধিকাংশ সেবাই আধুনিক প্রযুক্তিনির্ভর। তাই কনস্যুলেটে এ ধরনের ব্যবস্থা চালু হওয়ায় সেবা গ্রহণে ভোগান্তি ও অপেক্ষার সময় কমবে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবারের মতো এ কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হলেও দুই বছরের মধ্যে তা বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘদিন সনাতন পদ্ধতিতে সেবা দেওয়ায় প্রবাসীদের ভোগান্তি, বিলম্ব ও হয়রানির অভিযোগ ছিল। পুনরায় চালু হওয়া এই সমন্বিত ব্যবস্থা কনস্যুলার সেবার মান ও কার্যকারিতা আরও বাড়াবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

জ/উ






Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]