জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-08-03T14:10:23+06:00
2026-08-03T14:10:23+06:00
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
প্রবাস
প্যারিসে হাজারো দর্শক মাতালেন নগর বাউল জেমস
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:১০ পিএম 
ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলি সার্সেলে অনুষ্ঠিত ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’-এ তিন হাজারের বেশি দর্শকের সামনে গান পরিবেশন করেছেন নগর বাউল ব্যান্ডের প্রধান জেমস। রোববার (২ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা মাঠে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন জেমস। এছাড়া বাংলাদেশি ব্যান্ড ‘জলের গান’ এবং নেদারল্যান্ডসভিত্তিক বাংলাদেশি শিল্পী বিন্তিও সঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের পরিবেশনায় দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

আয়োজকরা জানান, ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট’ প্রতিবছর আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও ২০২৩ সালে ফ্রান্সের তৎকালীন পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। এবার সফলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া মিলেছে।

অনুষ্ঠানস্থলে যাতায়াতে সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও আয়োজক কমিটি ট্রেন স্টেশন থেকে দর্শকদের জন্য বিনামূল্যে তিনটি বাসের ব্যবস্থা করে। উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা, দেশীয় খাবার ও নানা পণ্যের স্টলও ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, সার্সেলের ডেপুটি মেয়র, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
প্রবাস - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]