জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-05T14:29:41+06:00
2026-08-05T18:09:59+06:00
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট: রিজভী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:২৯ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৬:০৯ পিএম
সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন, শেখ হাসিনা ‘ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট’।

আজ বুধবার রাজধানীর গুলশানে তিনি বলেন, হিটলার ও মুসোলিনির মতো ফ্যাসিস্ট শাসকদের সঙ্গে শেখ হাসিনার মৌলিক পার্থক্য রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তারা ভয়ংকর শাসক হলেও নিজ দেশের প্রতি দায়বদ্ধতা ছিল, কিন্তু শেখ হাসিনার মূল লক্ষ্য ছিল রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে আত্মীয়স্বজনকে বিদেশে প্রতিষ্ঠিত করা।

রিজভী আরও দাবি করেন, রাজনৈতিক প্রক্রিয়ার এক পর্যায়ে দেশে ‘আওয়ামী ফ্যাসিবাদের’ উত্থান ঘটে এবং প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের ওপর দমন-পীড়ন চালায়। তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হত্যার শিকার হয়েছেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কোলের শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত হয়েছেন। তিনি দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল অত্যাচারের বিরুদ্ধে জনগণের ব্যাপক জাগরণ, যা শেখ হাসিনা উপলব্ধি করতে পারেননি এবং এ কারণেই বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছেন।

রিজভী বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেভাবে আন্দোলনে অংশ নিয়েছেন, ভবিষ্যতেও তারা সেই গণতান্ত্রিক প্রত্যয়ে অবিচল থাকবেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]