জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-05T14:32:42+06:00
2026-08-05T14:32:42+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ২:৩২ পিএম | ৫ আগস্ট, ২০২৬ | বুধবার
জুলাই স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক আন্দোলন, আত্মত্যাগ ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের জীবন্ত দলিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, কোনো ত্যাগ ও সংগ্রাম কখনো বৃথা যায় না, আর জুলাই গণ-অভ্যুত্থান তারই উজ্জ্বল উদাহরণ। তার ভাষ্য অনুযায়ী, প্রায় দুই দশকের স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পরিণতি ছিল এই গণ-অভ্যুত্থান, যেখানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরতেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এর কার্যক্রম শুরু হলেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি জানান, জাদুঘরে নিয়মিত গবেষণা কার্যক্রম পরিচালিত হবে, যাতে নতুন প্রজন্ম জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, মানুষের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন সম্পর্কে জানতে পারে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট-এই ২০ দিনের আন্দোলনে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ভেঙে পড়ে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্মৃতি জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের কাছে এ ইতিহাস পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত