জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-05T13:36:27+06:00
2026-08-05T13:36:27+06:00
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম-এর উপমহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:৩৬ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানের জাতিসংঘ হাউজে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের চলমান অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, গত দুই দশক ধরে আইওএম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও শক্তিশালী হবে।

বৈঠকে মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, মানব পাচার একটি জঘন্য অপরাধ। এ অপরাধ দমনে সরকার সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছে।

এ সময় মানব পাচারকারী চক্রের তথ্য বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্নের জবাবে আইওএমের উপমহাপরিচালক জানান, পাচারকারী চক্র শনাক্তে সংস্থাটি সহযোগিতা করতে পারে। মানব পাচারের প্রবণতা নিয়ে আইওএম ও ইন্টারপোলের কাছে থাকা তথ্য প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে ভাগাভাগি করা হয়।

উগোচি ড্যানিয়েলস বাংলাদেশের সঙ্গে আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দিতে সংস্থাটি প্রস্তুত। তিনি মানব পাচার প্রতিরোধে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে আইওএমের নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]