জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-08-02T12:22:55+06:00
2026-08-02T12:22:55+06:00
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩ আগস্ট ২০২৬
রাজনীতি
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম 
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং পতিত ফ্যাসিস্টদের দেশবিরোধী ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার ফকিরাপুল থেকে শুরু হয়ে কাকরাইল পর্যন্ত বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন এবং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান।

কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে তারা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। একই সঙ্গে দেশবিরোধী অপতৎপরতা ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ফকিরাপুল থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাকরাইলে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জ/উ






Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]