জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-08-01T13:30:54+06:00
2026-08-01T13:30:54+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
অন্যান্য
রোহিঙ্গাদের জন্য বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান মার্কিন বিশেষ দূতের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১:৩০ পিএম 
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকার শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

সার্জিও গর বলেন, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে সঙ্গে নিয়ে তিনি বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন, যেখানে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এ শিবিরে মানবিক সহায়তা দিয়ে আসছে এবং বিশ্বজুড়ে অংশীদার দেশ ও সংস্থাগুলোকেও সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানাচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার দুপুরে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে আসেন।

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ দূত সার্জিও গর। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। সফরের শেষ দিনে, শনিবার সকালে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

জ/উ






Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]