নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-27T10:56:17+06:00
2026-07-27T13:43:10+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:৫৬ এএম  আপডেট: ২৭.০৭.২০২৬ ১:৪৩ পিএম
দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এ রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও জনসম্পর্ক আরও জোরদার হবে।

সোমবার (২৭ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, ভবিষ্যতে এ রুট আর বন্ধ হবে না। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী ফ্লাইটগুলোরও বুকিং সম্পন্ন হয়েছে, যা রুটটির সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় রেখেই ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের যাত্রীচাহিদা মোকাবিলায় বিমান বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।

উদ্বোধন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এ রুটে সোমবার রাত ২টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৬ ফ্লাইট জাপানের নারিতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]