এক ভিডিওতে নড়বড়ে এমপি গাজী নজরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-24T12:38:05+06:00
2026-07-24T12:38:05+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
এক ভিডিওতে নড়বড়ে এমপি গাজী নজরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম 
এক ভিডিওতে নড়বড়ে এমপি গাজী নজরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে প্রাথমিক সদস্যপদসহ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এ ঘটনাকে ঘিরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

গাজী নজরুল ইসলাম ১৯৫১ সালের ২১ অক্টোবর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন এবং পরে শিক্ষকতা পেশায় যোগ দেন। ১৯৮৩ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ধাপে ধাপে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি কেন্দ্রীয় শুরা সদস্য নির্বাচিত হন।

সংসদীয় রাজনীতিতে তিনি প্রথমবার ১৯৯১ সালে এবং দ্বিতীয়বার ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হন।

গত ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তবে বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয় এবং তার পদত্যাগের দাবিও ওঠে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ২২ জুলাই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এদিকে তার বিরুদ্ধে উপকূলীয় এলাকায় অবৈধ বালুমহাল পরিচালনার অভিযোগও তুলেছেন স্থানীয় এক বিএনপি নেতা। তবে এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল দলীয় বহিষ্কারের কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। এ বিষয়ে প্রযোজ্য আইন ও সংসদ সচিবালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত হবে।

ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, দীর্ঘ শিক্ষকতা এবং তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো দীর্ঘ রাজনৈতিক পথচলার পর সাম্প্রতিক এই ঘটনা গাজী নজরুল ইসলামের রাজনৈতিক ক্যারিয়ারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]