অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-07-22T18:24:14+06:00
2026-07-22T18:24:14+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অর্থনীতি
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৪ হাজার টাকা
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:২৪ পিএম 
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি করেছে। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আজ বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৪৯ টাকায়। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১২ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ৯৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পাকা সোনা)-এর দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। এ ছাড়া স্বর্ণালঙ্কারের চূড়ান্ত মূল্য নির্ধারণে গয়নার নকশা ও মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া হবে না।

জ/উ






Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]