নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-19T21:04:57+06:00
2026-07-19T21:04:57+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
রাজনীতি
বর্তমান সরকার ব্যর্থ হলে শেখ হাসিনা লাভবান হবে: ইশরাক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম 
বর্তমান সরকার ব্যর্থ হলে দিল্লিতে পালিয়ে থাকা শেখ হাসিনা এবং তাকে আশ্রয় দেওয়া আধিপত্যবাদী শক্তি সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সে কারণে রাজনৈতিক মতভেদ থাকলেও দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করতে হবে বরে জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, ক্ষমতার লোভে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যেন দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে। গণতন্ত্র হুমকিতে পড়লে স্বাধীনতা-সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে।

রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় ক্লাবে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণঅধিকার পরিষদসহ সব দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে দাঁড়াবে এবং কঠোর জবাব দেবে।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

ইশরাক হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল শক্তি ছিল দলীয় পরিচয় ও বিভাজনের ঊর্ধ্বে উঠে এক দফার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে।  ১৯৭১ সালে পাকিস্তান যেমন বাংলাদেশকে দাসত্বে রাখতে চেয়েছিল, তেমনি ২০২৪ সালে ভারতের আধিপত্যবাদী শক্তিও বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল এবং সেটি জুলাই আন্দোলনের অন্যতম একটি উপাদান ছিল।





Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]