চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-16T15:59:06+06:00
2026-07-16T15:59:06+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৫৯ পিএম 
চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে চায় উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা জো ইয়ং ওন চীনের সঙ্গে ‘সংগ্রামী ঐক্য’, পারস্পরিক সমর্থন ও সংহতি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) পিয়ংইয়ংয়ে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।

ওয়াং হুনিং তিন দিনের সফরে উত্তর কোরিয়ায় গেছেন। এ সফর দুই দেশের মধ্যে ১৯৬১ সালে স্বাক্ষরিত বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। চুক্তিটিতে প্রতিরক্ষা সহযোগিতার বিধানও রয়েছে।

বৈঠকে জো ইয়ং ওন বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংগ্রামী ঐক্য, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা জরুরি। তিনি দুই দেশের রাজনৈতিক দল ও সরকারের মধ্যে কৌশলগত যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন।

চীনের রাজনৈতিক নেতৃত্বের চতুর্থ শীর্ষ ব্যক্তি ওয়াং হুনিং বলেন, দুই দেশের মধ্যকার এই চুক্তি রক্তের বিনিময়ে গড়ে ওঠা বন্ধুত্বকে আরও সুসংহত করার আইনি ভিত্তি তৈরি করেছে।

বৈঠকে দুই দেশ অর্থনীতি, সংস্কৃতি এবং অন্যান্য খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়েও আলোচনা করে।

উল্লেখ্য, চলতি বছর এটি চীনের কোনো শীর্ষ পর্যায়ের নেতার তৃতীয় উত্তর কোরিয়া সফর। এর আগে গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফর করেন এবং দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া এপ্রিল মাসে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইও পিয়ংইয়ং সফর করেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]