গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-07T19:31:52+06:00
2026-07-07T19:31:52+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
গোপালগঞ্জে ধর্ষন মামলায় দুইজনের যাবজ্জীবন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম 
গোপালগঞ্জের আলোচিত ৮ম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। গতকাল সোমবার দুপুরের পর  গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম ওই রায় প্রদান করেন।

মামলার বিবরন মোতাবেক জানা গেছে, জেলার কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাসের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেনীর শিক্ষার্থী সংগীতা টিকাদারকে ২০২০ সালের ০৩ অক্টোবর সন্ধ্যায় আসামী কল্পনা বিশ্বাস পিঠা বানানোর লোভ দিয়ে ঘরের মধ্যে ডেকে নিয়ে যায়।এসময় পূর্ব হতে ঘরের মধ্যে থাকা আসামী উজ্জ্বল বিশ্বাস জোর করে সংগীতাকে ধর্ষন করে।

এ ঘটনার পর ওই বছর ১০ অক্টোবর তারিখে কাশিয়ানী থানায় ধর্ষিতার মা অনিতা টিকাদার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ্য প্রদান শেষে আদালত উজ্জ্বল বিশ্বাস ও কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান এবং উজ্জ্বল বিশ্বাসকে এক লক্ষ টাকা জরিমানা ও কল্পনা বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ মো: কদরে আলম খান জানান, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।






Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]