বাজেট জাতীয়-আন্তর্জাতিকভাবে প্রশংসিত: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-28T13:56:41+06:00
2026-06-28T13:56:41+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাজেট জাতীয়-আন্তর্জাতিকভাবে প্রশংসিত: প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১:৫৬ পিএম 
বাজেট জাতীয়-আন্তর্জাতিকভাবে প্রশংসিত: প্রতিমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, সংবিধানের মৌলিক অধিকার ও রাষ্ট্রীয় মূলনীতিকে গুরুত্ব দিয়ে বাজেটটি তৈরি করা হয়েছে। দেশের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো এতে অগ্রাধিকার পেয়েছে।

তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সরকার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার কার্যক্রম অব্যাহত থাকবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ফারজানা শারমীন জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের পাইলট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি কৃষক সহায়তা, যুবসমাজের কর্মসংস্থান এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রকৃত উপকারভোগীদের কাছে সঠিকভাবে এসব সুবিধা পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করা হচ্ছে।

নিজের নির্বাচনি এলাকা নাটোরের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোকে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতায় এনে নবায়নযোগ্য জ্বালানি ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সুযোগ রয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

শেষে তিনি দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]