ফরিদপুর প্রতিনিধি

জাতীয়

2026-06-13T09:27:39+06:00
2026-06-13T09:27:39+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
সংবাদপত্রের স্বাধীনতায় বিএনপি বিশ্বাসী: শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:২৭ এএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে বিশ্বাস করে। একই সঙ্গে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

গতকাল শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ফরিদপুরের সালথা প্রেস ক্লাবের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশের গণতান্ত্রিক ও গণমাধ্যমের বিকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ পেশা। তথ্যপ্রযুক্তির এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। তাই তথ্য যাচাই করে সঠিক সংবাদ প্রকাশে সবাইকে আরও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে তিনি অতীতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন।

এর আগে ফিতা কেটে ও দোয়া পরিচালনার মাধ্যমে সালথা প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সালথা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সালথা থানার ওসি বাবলুর রহমান খানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জ/উ






Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]