বিশ্বকাপ ফুটবলে আসছে নতুন নিয়মের ঝড়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-06-04T23:54:09+06:00
2026-06-04T23:54:09+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্বকাপ ফুটবলে আসছে নতুন নিয়মের ঝড়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৫৪ পিএম 
বিশ্বকাপ ফুটবলে আসছে নতুন নিয়মের ঝড়
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। খেলার গতি বাড়ানো, সময়ক্ষেপণ কমানো এবং রেফারিং আরও নির্ভুল করতে এসব পরিবর্তন আনা হয়েছে।

যদিও নিয়মগুলো ২০২৬-২৭ মৌসুম থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার কথা, বিশ্বকাপেই প্রথম বড় পরিসরে এর প্রয়োগ দেখা যেতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, মাঠে কোনো খেলোয়াড় যদি ইচ্ছাকৃতভাবে হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে কথা বলেন, তাহলে তাকে লাল কার্ড দেখানো হতে পারে। তবে সতীর্থ বা পরিচিত খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিক আলাপের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না।

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে কোনো খেলোয়াড় মাঠ ছেড়ে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেওয়া হবে। একই সঙ্গে কোনো কর্মকর্তা খেলোয়াড়দের মাঠ ত্যাগে উসকানি দিলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে।

সময়ক্ষেপণ কমাতে থ্রো-ইন ও গোলকিকের ক্ষেত্রে দৃশ্যমান কাউন্টডাউন চালু করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো-ইন না নিলে প্রতিপক্ষ থ্রো-ইন পাবে। আর গোলকিক নিতে দেরি হলে প্রতিপক্ষকে কর্নার কিক দেওয়া হবে।

ইনজুরির পর মাঠে চিকিৎসা নেওয়া আউটফিল্ড খেলোয়াড়কে খেলা পুনরায় শুরুর পর এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে গোলরক্ষকের আঘাত, গুরুতর চোট বা বিশেষ পরিস্থিতিতে এ নিয়মের ব্যতিক্রম থাকবে।

বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রেও কড়াকড়ি আনা হয়েছে। বদলির সংকেত পাওয়ার পর খেলোয়াড়কে ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে বিকল্প খেলোয়াড়কে কিছু সময় অপেক্ষা করতে হবে।

ভিএআরের ব্যবহারও আরও সম্প্রসারিত হচ্ছে। দ্বিতীয় হলুদ কার্ড প্রদানে স্পষ্ট ভুল, ভুল খেলোয়াড়কে কার্ড দেখানো কিংবা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে কর্নার কিক ও সেট পিসের সিদ্ধান্ত সংশোধনের জন্য ভিএআর হস্তক্ষেপ করতে পারবে।

এ ছাড়া প্রতিটি অর্ধে একটি করে তিন মিনিটের হাইড্রেশন বিরতি রাখা হবে। সাধারণত হাফের মাঝামাঝি সময়ে এ বিরতি দেওয়া হবে, যদিও পরিস্থিতি অনুযায়ী সময় নির্ধারণে রেফারির স্বাধীনতা থাকবে।

গোলরক্ষক চিকিৎসা নেওয়ার সময় উভয় দলের খেলোয়াড়দের কোচের সঙ্গে অতিরিক্ত কৌশলগত আলোচনা বা ‘টাইমআউট’ নেওয়ার সুযোগও সীমিত করা হয়েছে।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর আশা, নতুন এসব নিয়ম খেলার গতি বাড়াবে, অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমাবে এবং ম্যাচ পরিচালনায় আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]