ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-18T10:08:03+06:00
2026-05-18T10:08:03+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:০৮ এএম 
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আতাদি ফ্লাইওভারের ওপর গাছ ভর্তি ট্রাকের পিছনে অপর মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।  গত তিন দিনে একই এলাকায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৮ মে) ভোর ৫টার সময় ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)। তারা দুজনই মাছের ট্রাকে চালক ও হেলপার। 

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বলেন, আজ সোমবার ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভারের নিকট ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছের ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। তারা দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার। চালক মো. শামিমের পরিচয় পাওয়া গেছে। হেলপারের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ২টি ট্রাক জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]