বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-16T18:23:17+06:00
2026-05-16T18:23:17+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:২৩ পিএম 
মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। কোনো মাদক কারবারি গ্রেফতার হলে তাকে ছাড়িয়ে নিতে কোনো ধরনের তদবির করা হবে না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন তিনি।

সাকি বলেন, বাঞ্ছারামপুর, হোমনা, নবীনগর ও মুরাদনগর এলাকায় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সমাজে তাদের কোনো স্থান থাকবে না। শনিবার বেলা ১১টায় জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে এখন সময়ের দাবি। রাজনৈতিক পরিচয়ে কেউ যেন মাদক কারবারিদের প্রশ্রয় না দেয়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’


তিনি জানান, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাদকবিরোধী কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি খেলাধুলা, কর্মসংস্থান, প্রশিক্ষণ ও নতুন ব্যাবসার সুযোগ সৃষ্টি করে তরুণদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। সাকি বলেন, যারা মাদকের বিরুদ্ধে কাজ করবে, তাদের প্রশাসনের পক্ষ থেকে উৎসাহ ও পুরস্কৃত করা হবে। একই সঙ্গে যারা প্রকাশ্যে মাদকবিরোধী কথা বললেও গোপনে মাদক কারবারিদের সহযোগিতা করে, তাদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান তিনি।   

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম এ খালেক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম, বাঞ্ছারামপুর সহকারী কমিশনার ভূমি মো. রবিউল হাসান ভূঁইয়াসহ অনেকে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]