ঝিনাইদহ প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-14T11:09:48+06:00
2026-05-14T11:09:48+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
ঝিনাইদহে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০৯ এএম 
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে মুন্নি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সোহান নামের এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের লালপুর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী মুন্নি খাতুনের সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের সোহান মিয়ার প্রেমের সম্পর্ক চলছিল। মুন্নি খাতুনের পৈতৃক বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। বুধবার সন্ধ্যায় মুন্নি ও তার স্বামী সবুজ মিয়া বরিশাল থেকে শ্বশুরবাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।

​প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্নি ও সবুজ বাড়িতে আসার পরপরই সেখানে উপস্থিত হয় সোহান। সে মুন্নিকে তার সঙ্গে চলে যাওয়ার জন্য জোরপূর্বক চাপ সৃষ্টি করে। মুন্নি নিজের সংসার ছেড়ে যেতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে সোহান। বাকবিতণ্ডার একপর্যায়ে সোহান তার কাছে থাকা ধারালো ‘হাসুয়া’ দিয়ে মুন্নির ঘাড় লক্ষ্য করে সজোরে কোপ মারে।


পরে ​রক্তাক্ত অবস্থায় মুন্নিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জখম গভীর হওয়ায় এবং রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​ঘটনার পর গ্রামবাসী তাৎক্ষণিক ধাওয়া করে হামলাকারী সোহানকে রক্তমাখা অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাকে মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

​মহেশপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, আসামিকে পুলিশি হেফাজতে সেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে। এই হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের পাঠানো হবে। 

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]