গ্রাম পুলিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে: এনআইএলজি মহাপরিচালক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-26T14:31:09+06:00
2026-04-26T14:31:09+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গ্রাম পুলিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে: এনআইএলজি মহাপরিচালক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৩১ পিএম 
গ্রাম পুলিশদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে: এনআইএলজি মহাপরিচালক
গ্রাম পুলিশদের উপযুক্ত কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

এনআইএলজি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: "প্রশিক্ষণ দিয়ে গ্রাম পুলিশদের জানানো দরকার যে কী বিষয়গুলো তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত এবং কীভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সচেষ্ট থাকতে পারে। গ্রাম পুলিশদের হয়তো অনেক সীমাবদ্ধতা আছে, যা নিয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। তবে আমাদের লক্ষ্য প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করা।"


তিনি আরও বলেন. ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও শাসনমূলক কর্মকাণ্ডের পাশাপাশি গ্রাম আদালত পরিচালনা, জন্ম নিবন্ধন এবং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে গ্রাম পুলিশদের ভূমিকা স্পষ্ট করতে হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। বক্তারা আশা প্রকাশ করেন, এই বুনিয়াদি প্রশিক্ষণ গ্রাম পুলিশদের আইনি ও সামাজিক দায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলবে।

জ/দি






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]