গাইবান্ধা প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-04T16:48:24+06:00
2026-04-04T16:48:24+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
গাইবান্ধায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ পিএম 
গাইবান্ধার সাঘাটা উপজেলায় গলায় ফাঁস দিয়ে সুজন মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দী গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে। নিহত সুজন মিয়া ওই গ্রামের গোলজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সুজন মিয়া বেশ কিছুদিন ধরে বিয়ের জন্য পরিবারের ওপর চাপ দিচ্ছিল। পরিবারের পক্ষ থেকে তার জন্য পাত্রী দেখা হলেও বিভিন্ন কারণে মেয়েপক্ষ তাকে পছন্দ না করায় বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল সুজন মিয়া।

‎নিহতের পিতা গোলজার রহমান জানান, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে সুজন নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে ডাকাডাকি করেও সাড়া না পেলে পরিবারের সদস্যরা আশপাশের লোকজনকে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ধরনার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]