সরকারি হাসপাতালের রোগী এনে প্রাইভেট চেম্বারে চিকিৎসা, স্যাকমো ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-03-09T17:22:44+06:00
2026-03-09T17:22:44+06:00
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
সরকারি হাসপাতালের রোগী এনে প্রাইভেট চেম্বারে চিকিৎসা, স্যাকমো ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:২২ পিএম 
সরকারি হাসপাতালের রোগী এনে প্রাইভেট চেম্বারে চিকিৎসা, স্যাকমো ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ
নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে এক রোগীকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট চেম্বারে নিয়ে চিকিৎসা দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক স্যাকমো ডাক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দেওয়ার পর কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খুবজিপুর ইউনিয়নের কালাকান্দর গ্রামের মো. রাজীব (২১) একটি গুড়ার মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। গত ৮ মার্চ দুপুরের দিকে কাজ করার সময় তার পায়ে গুরুতর কেটে যায়। পরে চিকিৎসার জন্য দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান তিনি।

ভুক্তভোগী মো. রাজীব বলেন, হাসপাতালে গেলে সেখানে কর্তব্যরত স্যাকমো ডা. মো. আলামিন তার পায়ের ক্ষত দেখে সেলাই করার কথা বলেন। একপর্যায়ে তিনি জানান, হাসপাতালে অপারেশন করা যাবে না এবং ভালো চিকিৎসার জন্য তাকে জননী ফার্মেসির প্রাইভেট চেম্বারে যেতে বলেন। পরে তার কথামতো সেখানে গেলে ডা. আল আমিন ডিউটির সময়ই সেখানে গিয়ে তার পায়ে সেলাই করেন এবং ৫ হাজার টাকা দাবি করেন। পরে তিনি ৩ হাজার টাকা পরিশোধ করেন।


রাজীব আরও বলেন, “আমি তো সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলাম। কিন্তু আমাকে প্রাইভেট চেম্বারে নিয়ে টাকা নেওয়া হয়েছে। এই প্রতারণার সঠিক বিচার চাই, যেন অন্য কোনো রোগীর সঙ্গে এমন ঘটনা না ঘটে।”

অভিযুক্ত স্যাকমো ডা. মো. আল আমিন বলেন, “ঘটনাটি ঘটিয়েছে একটি মহল। তাদের নিজেদের স্বার্থে ব্যঘাত ঘটায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাত্র। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করছে।”

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস আলী বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এটি গুরুতর অপরাধ। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]