মাদারীপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-19T17:23:20+06:00
2026-02-19T17:23:20+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম 
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসারের মেলকাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহন ও বরিশাল থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাস দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্হলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে আরো একজন সহ মোট তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।এদের ভিতরে গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর তিনঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।এতে প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প‌রে হাইও‌য়ে পু‌লিশ গি‌য়ে দুর্ঘটনা কবলিত বাসদুটি সরিয়ে সড়‌কের যান চলাচল স্বাভা‌বিক ক‌রে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদার বলেন, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের জেলা হাসাপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, লাশের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি, ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




  বিষয়:   দেশজুড়ে  মাদারীপুর  সড়ক দুর্ঘটনা  নিহত  আহত 



Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]