ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-14T15:06:15+06:00
2026-02-14T15:06:15+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানালেন মাদানী
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৬ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। সুনামগঞ্জ ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন ১,৫১,৯১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী পেয়েছেন ১,০২,১২১ ভোট।

এছাড়া এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির (দেয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন ২,২৭৮ ভোট, জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ জাহাঙ্গীর আলম (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১,৫২৪ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. আজিজুল হক (আম প্রতীক) পেয়েছেন ৪৪৩ ভোট।


এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৪৭,৯২৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৬,৫৩০টি।

ফলাফল ঘোষণার পর রাজনৈতিক সৌজন্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মো. আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বার্তায় নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়কে সম্মান জানিয়ে সুনামগঞ্জ-৫ আসনের সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]