৫ ধরনের বীজ খাওয়ার সঠিক উপায়

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-09-27T16:03:17+06:00
2026-09-27T16:03:17+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
৫ ধরনের বীজ খাওয়ার সঠিক উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
সুস্থ থাকতে খাবারের প্রতি মানুষের সচেতনতা দিন দিন বাড়ছে। অনেকেই দৈনন্দিন খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের পুষ্টিসমৃদ্ধ বীজ যুক্ত করছেন। চিয়া, তিসি, কুমড়ার বীজ, তিল ও তুলসি বীজ নানা উপায়ে খাওয়া হয়। তবে এসব বীজ কীভাবে খাওয়া হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। সঠিকভাবে খেলে এসব বীজের পুষ্টিগুণ আরও ভালোভাবে গ্রহণ করা সম্ভব।

চিয়া বীজ
চিয়া বীজে রয়েছে ফাইবার, প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এটি পানিতে ভিজিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। এতে দইয়ের প্রোবায়োটিকের কার্যকারিতা বাড়তে পারে এবং চিয়া বীজের পুষ্টিগুণও শরীর গ্রহণ করতে পারে।

তিসি বীজ
তিসি বীজ শুকনো ভেজে গুঁড়া করে মৌরির সঙ্গে মিশিয়ে নেওয়া যেতে পারে। এ মিশ্রণ মুখশুদ্ধি বা মুখওয়াস হিসেবে খেলে পেট ফাঁপা কমাতে সহায়ক হতে পারে।

তিল
তিল বীজ গুঁড়া করে রুটি তৈরির সময় আটার সঙ্গে মিশিয়ে নেওয়া যায়। এভাবে খাদ্যতালিকায় তিল যুক্ত করলে ক্যালসিয়াম গ্রহণের পরিমাণ বাড়াতে সহায়তা করতে পারে।

কুমড়ার বীজ
কুমড়ার বীজ ভেজে তাজা ফলের ওপর ছড়িয়ে খাওয়া যেতে পারে। এটি প্রতিদিনের খাবারে বাড়তি ম্যাগনেসিয়াম যোগ করার একটি সহজ উপায়।

তুলসি বীজ
কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে তুলসি বীজ পানিতে ভিজিয়ে ডাবের পানির সঙ্গে মিশিয়ে পান করা যেতে পারে। এই মিশ্রণ হজমশক্তি উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক হতে পারে।

পুষ্টিসমৃদ্ধ এসব বীজ নিয়মিত খাদ্যতালিকায় যুক্ত করা সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার একটি সহজ উপায় হতে পারে। খাবারের পুষ্টিমান বাড়ানোর পাশাপাশি এসব বীজের সম্ভাব্য উপকার পেতে সঠিক পদ্ধতিতে খাদ্যতালিকায় যুক্ত করা যেতে পারে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]