মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই: রাইমা সেন

জবাবদিহি ডেস্ক

বিনোদন

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং খ্যাতনামা অভিনেত্রী মুনমুন সেনের কন্যা রাইমা সেন দীর্ঘ সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

2026-09-25T14:44:25+06:00
2026-09-25T14:44:25+06:00
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই: রাইমা সেন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম 
অভিনেত্রী রাইমা সেন
মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি এবং খ্যাতনামা অভিনেত্রী মুনমুন সেনের কন্যা রাইমা সেন দীর্ঘ সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

বর্তমানে ৪৭ বছর বয়সেও সাবলীল ও ব্যস্ত এই অভিনেত্রীকে খুব শীঘ্রই বড়পর্দায় দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায়ের সিনেমা ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-এ। আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে চলা এই চলচ্চিত্রে তাঁর সঙ্গে নাম ভূমিকায় অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী।

চল্লিশোর্ধ্ব বয়সে এসেও বিয়ের প্রতি আর কোনো তাগিদ অনুভব করেন না রাইমা। কলকাতার গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা জানান, কলকাতায় তার মনের মতো কেউ নেই এবং তিনি খুব একটা শহরের বাইরে যান না।

হলিউড অভিনেতা টম ক্রুজকে ভীষণ পছন্দ করলেও, বাস্তব জীবনে সম্পর্ক বা অ্যাটাচমেন্ট নিয়ে তার মনে নানা সংশয় কাজ করে।

মেয়ের বিয়ে না করা নিয়ে একসময় মুনমুন সেনের মনে দুশ্চিন্তা থাকলেও বর্তমান সময়ে তা সম্পূর্ণ বদলে গেছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি রাইমাকে আর জোর করতে চান না।

বরং উল্টো পরামর্শ দিয়ে বলেছেন, ভবিষ্যতে কখনো একাকিত্ব অনুভূত হলে যেন তিনি অনেকগুলো পোষ্য দত্তক নেন।

মা হওয়ার প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না। তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে। সেই সব সাত-পাঁচ ভেবে আমি অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার, শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’


জ/রা




  বিষয়:   অভিনেত্রী  রাইমা সেন 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]