টেলর সুইফটের সামনে ভিএমএতে নতুন ইতিহাস গড়ার হাতছানি

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-24T21:22:56+06:00
2026-09-24T21:22:56+06:00
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
টেলর সুইফটের সামনে ভিএমএতে নতুন ইতিহাস গড়ার হাতছানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ পিএম 
সংগৃহীত ছবি
সংগীতজগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ) ২০২৬’-এ নতুন ইতিহাস গড়ার সুযোগ তৈরি হয়েছে মার্কিন পপ সুপারস্টার টেলর সুইফটের সামনে। এবারের আসরে তাকে সম্মানজনক ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ প্রতিযোগিতামূলক বিভাগেও ১১টি মনোনয়ন পেয়েছেন তিনি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অ্যাকশন-নেটওয়ার্ক ডটকমের তথ্য অনুযায়ী, ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মাননা গ্রহণ করলে ভিএমএর ইতিহাসে এককভাবে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড গড়বেন সুইফট।

এই স্বীকৃতি যুক্ত হলে তার মোট ভিএমএ ট্রফির সংখ্যা দাঁড়াবে ৩১টি। এতে ব্যক্তিগত, ‘ডেস্টিনিজ চাইল্ড’ ও ‘দ্য কার্টার্স’ মিলিয়ে ৩০টি পুরস্কার পাওয়া পপ তারকা বিয়ন্সেকে পেছনে ফেলবেন তিনি। প্রতিযোগিতামূলক বিভাগে জয় পেলে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ থাকবে সুইফটের।

ভিএমএর অন্যতম মর্যাদাপূর্ণ ‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগেও এবার মনোনয়ন পেয়েছেন সুইফট। “দ্য ফেট অব ওফেলিয়া” গানের জন্য মনোনীত হয়েছেন তিনি। এই বিভাগে জয় পেলে নিজের গড়া রেকর্ড আরও সমৃদ্ধ করবেন সুইফট। এর আগে “ব্যাড ব্লাড”, “ইউ নিড টু কাম ডাউন”, “অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম”, “অ্যান্টি-হিরো” ও “ফোর্টনাইট”-এর জন্য পাঁচবার ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন তিনি। এবার জিতলে এই সংখ্যা হবে ছয়।

এক রাতেই সর্বোচ্চ সংখ্যক ভিএমএ জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগও রয়েছে সুইফটের সামনে। ১৯৮৭ সালে অস্কারজয়ী সংগীতশিল্পী পিটার গ্যাব্রিয়েল নন-কম্পিটিটিভ ‘ভ্যানগার্ড’ অ্যাওয়ার্ডসহ এক রাতে সর্বোচ্চ ১০টি পুরস্কার জয়ের রেকর্ড গড়েছিলেন। সুইফট যদি তার মনোনীত সবকটি বিভাগে জয় পান, তাহলে এক আসরে মোট ১২টি ট্রফি জয়ের নতুন রেকর্ড গড়তে পারেন তিনি।

এদিকে ‘বেস্ট পপ’ বিভাগে বর্তমানে অ্যারিয়ানা গ্র্যান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনটি করে ট্রফি রয়েছে সুইফটের। এবার “দ্য ফেট অব ওফেলিয়া” গানের জন্য এ বিভাগে জয় পেলে অ্যারিয়ানাকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের করে নেবেন তিনি। তবে একই বিভাগে অ্যারিয়ানা গ্র্যান্ডও মনোনয়ন পাওয়ায় পুরস্কারটি ঘিরে দুজনের প্রতিদ্বন্দ্বিতা বাড়তি আগ্রহ তৈরি করেছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]