শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি বুঝবেন কীভাবে? কী খাবেন

জবাবদিহি ডেস্ক

লাইফ স্টাইল

ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবারের কোনো অভাব নেই। তা সত্ত্বেও, চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে ৯০ শতাংশেরও বেশি মানুষের শরীরে এই খনিজ উপাদানটির ঘাটতি রয়েছে। শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে কীনা তা কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়।

2026-09-23T14:01:43+06:00
2026-09-23T14:01:43+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি বুঝবেন কীভাবে? কী খাবেন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ পিএম 
সংগৃহীত ছবি
ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবারের কোনো অভাব নেই। তা সত্ত্বেও, চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে ৯০ শতাংশেরও বেশি মানুষের শরীরে এই খনিজ উপাদানটির ঘাটতি রয়েছে। শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে কীনা তা কিছু লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। 

চিকিৎসকদের মতে, ক্যালসিয়াম, পটাশিয়াম ও সোডিয়ামের মতোই ম্যাগনেসিয়াম একটি ইলেকট্রোলাইট বা খনিজ লবণ। পেশির সঠিক সংকোচন ও প্রসারণের জন্য সব ধরনের ইলেকট্রোলাইটের প্রয়োজন হয়। শরীরে পর্যাপ্ত ইলেকট্রোলাইট না থাকলে প্রায়ই পেশিতে টান বা খিঁচুনি অনুভূত হতে পারে।

যেহেতু হৃৎপিণ্ড পেশি দিয়ে গঠিত, তাই এর সঠিক সংকোচন ও প্রসারণের জন্যও ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয় আর এই সংকোচন-প্রসারণই আমাদের কাছে হৃদস্পন্দন হিসেবে ধরা দেয়। বিশেষজ্ঞরা বলেন, খাদ্যতালিকায় পর্যাপ্ত ম্যাগনেসিয়াম না থাকলে বুক ধড়ফড় করার মতো সমস্যা হতে পারে। 

অনেক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যারা খাবারের মাধ্যমে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম গ্রহণ করেন, তাদের রক্তচাপ স্বাভাবিক বা অনুকূল মাত্রায় থাকে। অন্যদিকে, যাদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে, তাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন দেখা দিতে পারে। উচ্চ রক্তচাপ হৃদরোগের অন্যতম ঝুঁকির কারণ।

উদ্বেগ কমানোর প্রাকৃতিক উপায় খুঁজতে গেলে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের বিষয়টি নিশ্চিতভাবেই সামনে আসবে। কারণ, মেজাজ বা মানসিক অবস্থা নিয়ন্ত্রণে এই খনিজ উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সবসময় দুশ্চিন্তা বা উদ্বেগের মধ্যে থাকেন, তবে ম্যাগনেসিয়াম-সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে আপনি মানসিক প্রশান্তি পেতে পারেন।

খাদ্যতালিকায় পর্যাপ্ত ম্যাগনেসিয়ামের অভাব হলে বিষণ্নতার মতো মানসিক সমস্যাও দেখা দিতে পারে। প্রচলিত ধারণার বিপরীতে, বিষণ্নতা কেবল গভীর দুঃখবোধের চেয়েও অনেক বেশি কিছু। এটি এমন একটি সমস্যা যা আপনাকে স্বাভাবিক জীবনযাপন থেকে বিরত রাখতে পারে, কারণ এর ফলে আপনি সবসময় ক্লান্ত বোধ করতে পারেন এবং দৈনন্দিন কাজকর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।

রাতে কি আপনার ভালো ঘুম হতে সমস্যা হয়? তাহলে নিয়মিত খাদ্যতালিকায় ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। এটি আপনার রাতের ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করতে পারে, কারণ ম্যাগনেসিয়ামের মনকে শান্ত রাখার গুণ রয়েছে। এছাড়া এটি পেশিকে শিথিল করতেও সহায়তা করে, যার ফলে রাতে সহজে ঘুম আসা সম্ভব হয়।

নারীদের হরমোনের ভারসাম্যহীনতা নানা ধরনের অস্বস্তিকর এবং অনেক সময় অদ্ভুত সব উপসর্গের কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, হরমোনের সঠিক ভারসাম্য বজায় রাখার জন্য ম্যাগনেসিয়াম অত্যন্ত জরুরি।

হাড় মজবুত করার জন্য ক্যালসিয়ামই একমাত্র প্রয়োজনীয় খনিজ উপাদান নয়। বিশেষজ্ঞরা বলছেন, অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধে শরীরের আরও কিছু পুষ্টি উপাদানের প্রয়োজন হয় এবং সেগুলোর মধ্যে অন্যতম হলো ম্যাগনেসিয়াম। এই খনিজ উপাদানটি রক্তে ক্যালসিয়ামকে দ্রবীভূত অবস্থায় রাখতে সাহায্য করে, যাতে হাড় তা সঠিকভাবে শোষণ করতে পারে।

পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু খাবারে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। যেমন-
১. কাজু, কাঠবাদাম, আখরোট ও ব্রাজিল নাটের মতো বাদাম

২. শিম, মটরশুঁটি ও ডালের মতো শস্যজাতীয় খাবার 

৩.তিল, কুমড়ার বীজ, চিয়া ও তিসির মতো বীজ

৪. গম, বার্লি, ওটস ও লাল চালের মতো পূর্ণশস্য 

৫. পালং শাক, পাতাকপি, শালগম, বিভিন্ন শাকসবজি

৬. কলা ও অ্যাভোকাডোর মতো ফল

৭. ডার্ক চকলেট

সূত্র: হেলদিবিল্ডার্জড

জ/রা




  বিষয়:   ম্যাগনেসিয়াম  ঘাটতি  অনিদ্রা  হরমোনের সমস্যা 



Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]