ভলিবল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল, ম্যাচ শেষে হাতাহাতি

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

ফুটবলের মতো ভলিবলেও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে উত্তেজনার কমতি নেই। এবার দক্ষিণ আমেরিকান ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। রিও ডি জেনিরোর ফাইনালে আর্জেন্টিনাকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শিরোপার পাশাপাশি এই জয়ের ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি টিকিটও নিশ্চিত করেছে তারা।

2026-09-22T13:35:16+06:00
2026-09-22T13:35:16+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
ভলিবল ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল, ম্যাচ শেষে হাতাহাতি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
ফুটবলের মতো ভলিবলেও ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথে উত্তেজনার কমতি নেই। এবার দক্ষিণ আমেরিকান ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। রিও ডি জেনিরোর ফাইনালে আর্জেন্টিনাকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শিরোপার পাশাপাশি এই জয়ের ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি টিকিটও নিশ্চিত করেছে তারা।

ফাইনালে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল ব্রাজিল। তিন সেটেই আর্জেন্টিনাকে হারিয়ে ম্যাচ শেষ করে স্বাগতিকরা। সেটগুলোর ফল ছিল ২৫-২০, ২৫-২৩ ও ২৫-২০।

তবে শিরোপা নির্ধারণী ম্যাচের আলোচনা শুধু কোর্টের লড়াইয়ে সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

শেষ পয়েন্ট জিতে ব্রাজিলের খেলোয়াড় দারলান আর্জেন্টিনার খেলোয়াড়দের দিকে হাত নেড়ে বিদায়ের ইঙ্গিত দেন। তার ওই অঙ্গভঙ্গির পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় তার দিকে এগিয়ে গেলে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

জ/রা

  বিষয়:   আর্জেন্টিনা  ব্রাজিল  ম্যাচ  ধাক্কাধাক্কি 

Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]