দুই গোলে এগিয়েও লিগ কাপ থেকে ইউনাইটেডের বিদায়

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-17T07:59:11+06:00
2026-09-17T07:59:11+06:00
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
দুই গোলে এগিয়েও লিগ কাপ থেকে ইউনাইটেডের বিদায়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৯ এএম 
সংগৃহীত ছবি
লিগ কাপের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে দুই গোলে এগিয়েও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হারের মধ্য দিয়ে দলটি শুধু লিগ কাপ থেকেই ছিটকে যায়নি, প্রায় ৫০ বছর আগের এক হতাশাজনক স্মৃতিও ফিরিয়ে এনেছে মাইকেল ক্যারিকের দল।

এর আগে ১৯৭৬ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও টটেনহ্যাম হটস্পারের কাছে একই ৩-২ ব্যবধানে হেরেছিল ইউনাইটেড। এবারও একই ব্যবধানে হারের ফলে ব্রাইটন শেষ ষোলোতে জায়গা করে নিল।

লিগ কাপ থেকে বিদায়ের আগে প্রিমিয়ার লিগেও কঠিন সময় পার করছে ইউনাইটেড। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরেছিল তারা। চার ম্যাচ শেষে মাত্র এক জয় নিয়ে পয়েন্ট তালিকায় ১৩তম স্থানে রয়েছে দলটি।

ব্রাইটনের বিপক্ষে ম্যাচে শুরুটা অবশ্য ছিল ইউনাইটেডের পক্ষে। অষ্টম মিনিটে কিশোর শিয়া লেসির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। মাত্র দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন মাউন্ট।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চারাল্যাম্পোস কোস্টুলাস ব্রাইটনের হয়ে একটি গোল শোধ করেন। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। ৬৫তম মিনিটে পাসকাল গ্রস গোল করে সমতা ফেরান। চার মিনিট পর, ৬৯তম মিনিটে ম্যাক্সিম ডি কুইপার ব্রাইটনের জয়সূচক গোলটি করেন।

দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচ হেরে যাওয়ায় শেষ বাঁশির পর ইউনাইটেড সমর্থকদের হতাশা প্রকাশ পায়। স্টেডিয়ামে সমর্থকদের দুয়ো ধ্বনিও শোনা যায়।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টস টেলিভিশনকে ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক বলেন, ‘দল হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। এর দায়ভার আমিই নিচ্ছি। দ্বিতীয়ার্ধের শেষদিকের পারফরম্যান্সের জন্য আমিই দায়ী।’

এ নিয়ে টানা তৃতীয়বার কোনো ঘরোয়া কাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইউনাইটেড। এর আগে গত মৌসুমে লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে গ্রিমসবি টাউনের কাছে টাইব্রেকারে হেরেছিল তারা। এরপর জানুয়ারিতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে ব্রাইটনের কাছেই ২-১ ব্যবধানে পরাজিত হয় দলটি।

১৯৮১-৮২ মৌসুমের পর গত মৌসুমেই প্রথমবারের মতো কোনো ঘরোয়া কাপ প্রতিযোগিতায় একটি রাউন্ডও জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]