বাংলাদেশে কেএফসির দুই দশক পূর্তি

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-09-09T20:34:30+06:00
2026-09-09T20:34:30+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
বাংলাদেশে কেএফসির দুই দশক পূর্তি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে দুই দশকের সফল পথচলা পূর্ণ করেছে বিশ্বখ্যাত কুইক-সার্ভিস রেস্তোরাঁ (QSR) ব্র্যান্ড কেএফসি। ইয়াম! ব্র্যান্ডসের সহযোগী প্রতিষ্ঠানটি ২০০৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর গুলশানে প্রথম রেস্তোরাঁ চালুর মধ্য দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। দীর্ঘ এই যাত্রায় স্বাদ, মান ও সেবার কারণে দেশের ভোক্তাদের কাছে পরিচিত ও জনপ্রিয় একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে কেএফসি।

ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘২০ বছর আগে ট্রান্সকম গ্রুপের হাত ধরে বাংলাদেশে এই বিশ্বমানের ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে কেএফসি দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। স্বাদের চেয়েও আমাদের বড় অর্জন মানুষের হাসিমুখ। গত দুই দশকে কর্মসংস্থান সৃষ্টি, সমাজের পাশে দাঁড়ানো এবং গ্রাহকদের আনন্দঘন মুহূর্তের অংশীদার হওয়ার মধ্য দিয়ে আমরা এই যাত্রা অব্যাহত রেখেছি।’

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের খাবারের স্বাদ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশে কেএফসির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে দেশের ছয়টি প্রধান বিভাগ এবং ১০টিরও বেশি গুরুত্বপূর্ণ শহরে নিজেদের রেস্তোরাঁ নেটওয়ার্ক বিস্তৃত করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের কুইক-সার্ভিস রেস্তোরাঁ খাতে নিজেদের শীর্ষস্থানীয় অবস্থান আরও শক্তিশালী করেছে কেএফসি।

দুই দশকের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে নতুন দশকে পা রাখছে কেএফসি বাংলাদেশ। অনন্য রেসিপি, আন্তরিক গ্রাহকসেবা ও আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উন্নত ও সমৃদ্ধ সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্র্যান্ডটি।

২০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে গ্রাহকদের জন্য থাকছে নানা আকর্ষণীয় অফার, রেস্তোরাঁগুলোতে বিশেষ আয়োজন এবং বিভিন্ন চমক। দুই দশকের এই মাইলফলক উদযাপনের পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় জানিয়েছে কেএফসি বাংলাদেশ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]